নবম-দশম শ্রেণির গণিত বিষয়ের 'পরিমিতি' অধ্যায়ের MCQ

Class 9-10 'পরিমিতি' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সে. মি. হলে পরিধি কত?
সঠিক উত্তর: 10π সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি = 2πr
ব্যাসার্ধ 5 সে.মি. হলে পরিধি = 2π × 5 = 10π সে.মি.
2. রম্বসের কর্ণদ্বয় P₁ ও P₂ হলে, ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: ১/২ P₁P₂
ব্যাখ্যা: আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল।
রম্বসের কর্ণদ্বয় P₁ ও P₂ হলে রম্বসের ক্ষেত্রফল = ১/২ P₁P₂
3. একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ cm ও ৭ cm এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৬০° হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: ১৮.১৯ cm²
ব্যাখ্যা: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য a = ৬ cm এবং b = ৭ cm এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ∠C = ৬০°
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ab sin C
= ১/২ × ৬ × ৭ × sin ৬০°
= ১৮.১৯ cm²
4. একটি সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত?
সঠিক উত্তর: 135°
5. একটি সিলিন্ডারের ব্যাস 4 সে.মি. এবং উচ্চতা 3 সে.মি. হলে এর আয়তন কত?
সঠিক উত্তর: 12π ঘন সে.মি.
ব্যাখ্যা: সিলিন্ডারের ব্যাস d = 4 সে.মি.
ব্যাসার্ধ r = 4/2 = 2 সে.মি. এবং উচ্চতা h = 3 সে.মি.
আয়তন = πr²h ঘন একক
= π × 2² × 3 ঘন সে.মি. = 12π ঘন সে.মি.
6. কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ৯ ও ১০ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৬০° হলে ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: ৩৮.৯৭
ব্যাখ্যা: ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ ab sin θ
= ১/২ × ৯ × ১০ × sin ৬০°
= ১/২ × ৯ × ১০ × √৩/২
= ৩৮.৯৭ cm² (প্রায়)
7. কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য x সে.মি. হলে বর্গটির কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: 2x²
8. 5√2 মিটার কর্ণের দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত মিটার?
সঠিক উত্তর: 5
ব্যাখ্যা: a একক বাহু বিশিষ্ট বর্গের কর্ণ = √2a একক
অর্থাৎ √2 একক কর্ণ বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য = a একক
অতএব, 5√2 মিটার কর্ণ বিশিষ্ট বর্গের বাহু = 5 মিটার।
9. একটি ত্রিভুজের ভূমি ৬ সে.মি. এবং উচ্চতা ৩ সে.মি. হলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর:
10. একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সে.মি., উচ্চতা 12 সে.মি. হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 96π cm²
ব্যাখ্যা: একটি সমবৃত্তভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ, r = 4 cm এবং উচ্চতা, h = 12 cm
এর ক্ষেত্রফল = 2πrh = 2π × 4 × 12 = 96π cm²
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store