নবম-দশম শ্রেণির গণিত বিষয়ের 'বাস্তব সংখ্যা' অধ্যায়ের MCQ

Class 9-10 'বাস্তব সংখ্যা' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. √(12/75) কোন ধরনের সংখ্যা?
সঠিক উত্তর: মূলদ
ব্যাখ্যা: √(12/75) = √(4/25) = √4/√25 = 2/5 যা দুইটি পূর্ণসংখ্যার অনুপাত।
তাই √(12/75) একটি মূলদ সংখ্যা।
2. 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
সঠিক উত্তর: 4
ব্যাখ্যা: মৌলিক সংখ্যা: 1 হতে বৃহত্তর যেসব সংখ্যায় 1 এবং ঐ সংখ্যা ব্যতীত কোনো উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7 অর্থাৎ, 4টি।
বি.দ্র.: 2 হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।
3. বাস্তব সংখ্যার ক্ষেত্রে- (i) বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা (ii) দুইটি জোড় সংখ্যার গুণফল 4 এর গুণিতক জোড় সংখ্যা (iii) পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: i. বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, যেমন- 3² = 9, 5² = 25 ...... ইত্যাদি।
ii. দুইটি জোড় সংখ্যার গুণফল 4 এর গুণিতক, যেমন- 2 × 2 = 4; যা 4 এর গুণিতক [4 × 1 = 4], 2 × 8 = 16; যা 4 এর গুণিতক [4 × 4 = 16] ...... ইত্যাদি।
iii. পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। কারণ- এমন সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় না। যেমন: √2 = 1.4142 ... একটি অমূলদ সংখ্যা।
4. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি?
সঠিক উত্তর: 2
ব্যাখ্যা: মৌলিক সংখ্যা: 1 এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা।
1 কোনো মৌলিক সংখ্যা নয়। যৌগিকও নয় এবং মৌলিকও নয়।
মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, ... ইত্যাদি।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।
5. 0.3̇ কে 0.6̇ দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?
সঠিক উত্তর: 0.5
ব্যাখ্যা: 0.3̇ ÷ 0.6̇ = (3/9) ÷ (6/9)
= (1/3) ÷ (2/3)
= (1/3) × (3/2)
= 1/2
= 0.5
6. নিচের তথ্যগুলো লক্ষ কর- i. 0 একটি স্বাভাবিক সংখ্যা ii. √5 একটি অমূলদ সংখ্যা iii. সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণসংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: i. শূন্য (0) স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। এটি অঋণাত্মক পূর্ণসংখ্যা।
ii. √5 একটি অমূলদ সংখ্যা কারণ পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলের মান অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা।
iii. N ⊂ Z অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট। সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা।
সুতরাং ii ও iii সঠিক।
7. s বাস্তব সংখ্যা হলে এবং s ≠ 0 হলে, s × 1/s = ?
সঠিক উত্তর: 1
ব্যাখ্যা: s বাস্তব সংখ্যা হলে এবং s ≠ 0 হলে, s × 1/s = 1 হবে।
8. 0.99973... সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি?
সঠিক উত্তর: 1.000
ব্যাখ্যা: যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হবে এর পরবর্তী স্থানটিতে যদি 5, 6, 7, 8 বা 9 হয় তবে শেষ স্থানটির সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। কিন্তু যদি 0, 1, 2, 3 বা 4 হয় তবে স্থানটির সংখ্যা যা আছে তাই থাকবে।
0.99973... সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান
(0.999 + 0.001) = 1.000
9. ০.৮৩̇ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোন ভগ্নাংশটি পাওয়া যাবে?
সঠিক উত্তর: ৫/৬
ব্যাখ্যা: ০.৮৩̇ = (৮৩ - ৮) / ৯০ = ৭৫ / ৯০ = ৫ / ৬
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
10. নিচের কোনটি মূলদ সংখ্যা?
সঠিক উত্তর: √(27/48)
ব্যাখ্যা: √11 = 3.3166... যা অমূলদ সংখ্যা।
√6/3 = 0.81649... যা অমূলদ সংখ্যা।
√8/√7 = 1.06904... যা অমূলদ সংখ্যা।
√(27/48) = √(9×3/16×3) = 3√3/4√3 = 3/4 যা দুটি পূর্ণসংখ্যার অনুপাত।
তাই √(27/48) একটি মূলদ সংখ্যা।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store