নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ের 'তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস' অধ্যায়ের MCQ

Class 9-10 'তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. কতটি ভ্যাকিউয়াম টিউব ব্যবহার করে ENIAC নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয়?
সঠিক উত্তর: ১৮০০
ব্যাখ্যা: ১৯৪৬ সালে ১৮০০০টি ভ্যাকিউয়াম টিউব ব্যবহার করে ENIAC নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয়।
2. p টাইপ অর্ধপরিবাহী তৈরিতে ভেজাল হিসেবে কত যোজী মৌল ব্যবহৃত হবে?
সঠিক উত্তর:
ব্যাখ্যা: p টাইপ অর্ধপরিবাহী তৈরিতে ভেজাল হিসেবে ৩ (ত্রাযোজী) যোজী মৌল ব্যবহৃত হবে.
3. রেকটিফায়ার কী কাজ করে?
সঠিক উত্তর: তড়িৎ প্রবাহ একমুখীকরণে
ব্যাখ্যা: তড়িৎ প্রবাহের দিককে একমুখী করাই রেকটিফায়ারের প্রধান কাজ।
রেকটিফায়ার: একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n-টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জংশন ডায়োড তৈরি করা হয়। এটি রেকটিফায়ার বা একমুখীকারক হিসেবে কাজ করে।
4. নিচের কোনটির দ্রুতি আলোর দ্রুতির সমান?
সঠিক উত্তর: গামা রশ্মি
ব্যাখ্যা: গামা রশ্মির দ্রুতি আলোর দ্রুতির সমান। এর বেগ আলোর বেগের সমান অর্থাৎ 3 × 10⁸ ms⁻¹।
5. যার কোনো তেজস্ক্রিয়তা নেই তার অর্ধায়ুকে কী হিসেবে বিবেচনা করা হয়?
সঠিক উত্তর: অসীম
ব্যাখ্যা: যার কোনো তেজস্ক্রিয়তা নেই তার অর্ধায়ু অসীম।
6. সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন সেমিকন্ডাক্টর?
সঠিক উত্তর: সিলিকন
ব্যাখ্যা: সিলিকন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সেমিকন্ডাক্টর।
7. নিচের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়?
সঠিক উত্তর: C₁₄
ব্যাখ্যা: কার্বন-১৪ (C₁₄) আইসোটোপের উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়।
8. বাতাসে আলফা কণার গতিপথ কীরূপ?
সঠিক উত্তর: সরলরৈখিক
ব্যাখ্যা: বাতাসে আলফা কণার গতিপথ হয় সরলরেখার মতো অর্থাৎ সরলরৈখিক। এটি সোজা এগিয়ে যায়।
9. কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর, মৌলটির 1/8 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে?
সঠিক উত্তর: 300 বছর
ব্যাখ্যা: মৌলটির অর্ধায়ু 100 বছর হওয়ায়,
50% বা 1/2 অংশ অক্ষত থাকবে 100 বছর পর
25% বা 1/4 অংশ অক্ষত থাকবে 200 বছর পর
12.5% বা 1/8 অংশ অক্ষত থাকবে 300 বছর পর
10. হেনরী বেকেরেল সর্বপ্রথম কোন ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদন শক্তি সম্পন্ন বিকিরণ লক্ষ্য করেন?
সঠিক উত্তর: ইউরেনিয়াম
ব্যাখ্যা: ফরাসি বিজ্ঞানী হেনরী বেকেরেল ১৮৯৬ সালে দেখতে পান যে, ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদনশক্তিসম্পন্ন অবিরত নির্গত হয়।
তেজস্ক্রিয়তা: অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোন এক ধরণের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে এবং তাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। এক্ষেত্রে নিউক্লিয়াসগুলো আলফা, বিটা এবং গামা রশ্মি নিঃসরণ করে।
তেজস্ক্রিয় পদার্থ হতে তিন প্রকার রশ্মি নির্গত হয়। যথা: ১. আলফা রশ্মি, ২. বিটা রশ্মি, ৩. গামা রশ্মি।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store