ব্যাখ্যা: সিলিকনের সাথে বোরন যোগে p-টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়.
p-টাইপ অর্ধপরিবাহী: সিলিকন ক্রিস্টালের সাথে শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ ত্রিযোজী পরমাণু যেমন- বোরন মিশিয়ে দিলে, বোরন পরমাণুর কক্ষপথে একটি জায়গায় ইলেকট্রনের জন্য একটি ফাঁকা জায়গা থাকবে এবং পরমাণুটির সেই ফাঁকা জায়গা পাশের একটি ইলেকট্রন এসে ভরাট করে ফেলতে পারবে. তখন পাশের পরমাণুতে একটি ফাঁকা জায়গা হয়. ঘটনাটির কয়েকবার পুনরাবৃত্তি হলে মনে হয় যে, একটি ইলেকট্রনের অভাবযুক্ত একটা ফাঁকা জায়গা পরমাণু থেকে পরমাণুতে ঘুরে বেড়াচ্ছে. এভাবে সৃষ্ট সেমিকন্ডাক্টরকে বলা হয় p-টাইপ সেমিকন্ডাক্টর.
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিকস' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।