10 kg ভরের কাগজ ও 10 kg ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে?
সঠিক উত্তর: দুটি একই সাথে
ব্যাখ্যা: পড়ন্ত বস্তুর প্রথম সূত্র থেকে আমরা জানি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাই 10 kg ভরের কাগজ ও 10 kg ভরের পাথর একই সাথে ভূমিতে পৌঁছাবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।