নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ের 'গতি' অধ্যায়ের MCQ

Class 9-10 'গতি' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. গতির সমীকরণ কয়টি?
সঠিক উত্তর:
ব্যাখ্যা: গতির সমীকরণ: মাত্র চারটি সমীকরণ ব্যবহার করে কোনো গতিশীল বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। এই সমীকরণগুলোকে বলা হয় গতির সমীকরণ
2. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: h ∝ t²
ব্যাখ্যা: গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ৩য় সূত্রানুসারে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে, তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক।
অর্থাৎ, h ∝ t²।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
3. 100 ms⁻¹ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
সঠিক উত্তর: 510 m
ব্যাখ্যা: আমরা জানি, v² = u² - 2gh
এখানে, আদিবেগ, u = 100 ms⁻¹
শেষবেগ, v = 0 ms⁻¹
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
সর্বাধিক উচ্চতা, h = ?
বা, 0² = (100)² - 2 × 9.8 × h
বা, 19.6h = (100)²
বা, h = 10000 / 19.6
বা, h = 510.20 m
∴ h ≈ 510 m
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
4. একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5s পরে 20ms⁻¹ বেগ অর্জন করে। পরবর্তী 10s এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে?
সঠিক উত্তর: 400 m
ব্যাখ্যা: এখানে, আদিবেগ, u = 0 ms⁻¹
শেষবেগ, v = 20 ms⁻¹
সময়, t = 5 s
ত্বরণ, a = (v - u) / t = (20 - 0) / 5 = 4 ms⁻²
পরবর্তী 10s-এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব-
s = vt + 1/2 at² (এখানে v হলো প্রথম 5s পরের বেগ যা পরবর্তী 10s এর জন্য আদিবেগ)
= 20 × 10 + 1/2 × 4 × 10²
= 200 + 200
= 400 m
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
5. একটি গাড়ির বেগ 10ms⁻¹। গাড়িটিতে 2ms⁻² মন্দন সৃষ্টি করা হলে 3s পরে গাড়িটির বেগ কত হবে?
সঠিক উত্তর: 4 ms⁻¹
ব্যাখ্যা: গাড়িটির বেগ, 4 ms⁻¹।
আমরা জানি, v = u + at
এখানে, আদিবেগ, u = 10 ms⁻¹
ত্বরণ, a = - 2 ms⁻² (মন্দন বলে ঋণাত্মক)
সময়, t = 3 s
শেষবেগ, v = ?
বা, v = 10 - 2 × 3
বা, v = 10 - 6
∴ v = 4 ms⁻¹
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
6. একটি বস্তুকে 196 ms⁻¹ বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 10s পরে বেগ কত হবে?
সঠিক উত্তর: 98 ms⁻¹
ব্যাখ্যা: আমরা জানি, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে,
v = u - gt [যেহেতু আদিবেগ ও অভিকর্ষজ ত্বরণের দিক পরস্পর বিপরীত]
এখানে,
আদিবেগ, u = 196 ms⁻¹
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
সময়, t = 10 s
বা, v = 196 - 9.8 × 10
= 196 - 98
= 98 ms⁻¹
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
7. 10 kg ভরের কাগজ ও 10 kg ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে?
সঠিক উত্তর: দুটি একই সাথে
ব্যাখ্যা: পড়ন্ত বস্তুর প্রথম সূত্র থেকে আমরা জানি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাই 10 kg ভরের কাগজ ও 10 kg ভরের পাথর একই সাথে ভূমিতে পৌঁছাবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
8. সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কোনটি?
সঠিক উত্তর: শূন্য
ব্যাখ্যা: সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি কোনো বস্তু সুষম বেগে গতিশীল থাকে অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হয় তবে বস্তুটির ত্বরণও শূন্য হবে।
9. বেগের একক কোনটি?
সঠিক উত্তর: ms⁻¹
ব্যাখ্যা: আমরা জানি, বেগ = সরণ / সময়।
সরণের একক মিটার (m) এবং সময়ের একক সেকেন্ড (s)।
অতএব, বেগের একক ms⁻¹।
10. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি?
সঠিক উত্তর: পর্যায়বৃত্ত গতি
ব্যাখ্যা: পর্যায়বৃত্ত গতি: কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা যায়। হৃৎপিণ্ডের স্পন্দন একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে স্পন্দিত হয়, তাই এটি পর্যায়বৃত্ত গতি।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store