(-1/3), 1, 1/5, 1/9, ... ... ... অনুক্রমটির n-তম পদ কত?
সঠিক উত্তর: 1 / (4n - 7)
ব্যাখ্যা: ধারাটির সকল পদের লব হলো 1।
তাই, n-তম পদেও লব 1-ই থাকবে।
এখন, হরসমূহ নিয়ে গঠিত অনুক্রম = -3, 1, 5, 9
হরসমূহের সাধারণ অন্তর = 1 - (-3) = 5 - 1 = 4
ইহা সমান্তর ধারা।
এখানে হরগুলোর প্রথম পদ a = -3 এবং সাধারণ অন্তর d = 4
n তম পদের হর = a + (n - 1)d
= -3 + (n - 1)4
= -3 + 4n - 4
= 4n - 7
সুতরাং, প্রদত্ত অনুক্রমের সাধারণ পদ অর্থাৎ n-তম পদ = 1 / (4n - 7)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।