দুইটি ছক্কা ও 2 টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে তাদের নমুনা বিন্দুর সংখ্যা কত?
সঠিক উত্তর: 144টি
ব্যাখ্যা: দুটি ছক্কা নিক্ষেপের নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দু = 36টি।
আবার, দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু = {HH, HT, TH, TT} = 4টি।
এখন, একত্রে দুইটি ছক্কা ও দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা বিন্দু সংখ্যা = দুটি ছক্কা নিক্ষেপের মোট নমুনা বিন্দু x দুটি মুদ্রা নিক্ষেপের মোট নমুনা বিন্দু
= 36 x 4 = 144টি।