SSC উচ্চতর গণিত সম্ভাবনা MCQ

নবম-দশম শ্রেণির 'সম্ভাবনা' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. দুইটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 5/6
ব্যাখ্যা: দুইটি ছক্কা নিক্ষেপের নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দু = 36টি।
একই সংখ্যা আছে এরূপ নমুনা = {(1,1), (2,2), (3,3), (4,4), (5,5), (6,6)} = 6টি।
একই সংখ্যা আসার সম্ভাবনা = 6/36 = 1/6।
অতএব, একই সংখ্যা না আসার সম্ভাবনা = 1 - 1/6 = 5/6।
2. অনিশ্চয়তার পরিমাণ বেশি হলে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা কিরূপ?
সঠিক উত্তর: কম
ব্যাখ্যা: স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, একটি ঘটনা ঘটার নিশ্চয়তা কম থাকা মানেই ঘটনা ঘটার সম্ভাবনা কম।
3. একটি থলিতে নীল বল ১২টি, সাদা বল ১৬টি এবং কালো বল ২০টি আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: ২/৩
ব্যাখ্যা: মোট বল (১২ + ১৬ + ২০) = ৪৮
সাদা বল = ১৬টি
সাদা বল হওয়ার সম্ভাবনা = ১৬/৪৮ = ১/৩
সাদা না হওয়ার সম্ভাবনা = ১ - ১/৩ = ২/৩
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
4. একটি ছক্কা নিক্ষেপ করলে ৩ উঠার সম্ভাবনা কোনটি?
সঠিক উত্তর: ১/৬
ব্যাখ্যা: একটি ছক্কার মোট ফলাফল {১, ২, ৩, ৪, ৫, ৬} = ৬টি
৩ ওঠার ঘটনা = ১টি।
সুতরাং ৩ ওঠার সম্ভাবনা = অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল = ১/৬
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
5. একটি বাক্সে 2টি কালো, 2টি লাল এবং 5টি নীল বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 5/9
ব্যাখ্যা: দেওয়া আছে, কালো বল = 2টি, লাল বল = 2টি এবং নীল বল = 5টি।
মোট বল = (2 + 2 + 5) = 9টি।
একটি বল নিলে বলটি নীল হওয়ার সম্ভাবনা = 5/9।
6. একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত?
সঠিক উত্তর: 8
ব্যাখ্যা: একটি মুদ্রাকে n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা হয় 2ⁿ টি।
এখানে মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে, তাই নমুনা বিন্দুর সংখ্যা = 2³ = 8টি
7. একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 1/2
ব্যাখ্যা: ছক্কা নিক্ষেপে নমুনাক্ষেত্র, S = {1, 2, 3, 4, 5, 6}
n(S) = 6
মৌলিক সংখ্যা আসার ঘটনা, A = {2, 3, 5}
n(A) = 3
মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, P(A) = n(A)/n(S) = 3/6 = 1/2
8. একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 1
ব্যাখ্যা: নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মোট নমুনা- {1, 2, 3, 4, 5, 6} = 6টি
জোড় অথবা বিজোড় সংখ্যা আছে এরূপ নমুনা- {1, 2, 3, 4, 5, 6} = 6টি
জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 6/6 = 1
9. একটি থলিতে 4টি লাল ও 5টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নিলে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 4/9
ব্যাখ্যা: মোট বল = (4 + 5) = 9টি এবং লাল বল আছে 4টি।
অতএব, দৈবভাবে একটি বল লাল হওয়ার সম্ভাবনা = 4/9।
10. যদি P(X) = 1, তাহলে X ঘটনাটি কীরূপ ঘটনা?
সঠিক উত্তর: নিশ্চিত
ব্যাখ্যা: কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে তাকে নিশ্চিত ঘটনা বলে।
নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান সর্বদা 1।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store