3 + 13 + 23 + 33 + ... ... ... একটি সমান্তর ধারা হলে- i. সাধারণ পদ = 10n - 7 ii. সাধারণ অন্তর = 10 iii. (p + 1) তম পদ = 10p + 3 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, ধারাটির ১ম পদ, a = 3
এবং সাধারণ অন্তর, d = 13 - 3 = 10
∴ ধারাটির সাধারণ পদ = a + (n - 1)d
= 3 + (n - 1) 10
= 3 + 10n - 10
= 10n - 7
ধারাটির (p + 1)তম পদ = 10(p + 1) - 7
= 10p + 10 - 7
= 10p + 3