একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল 4 cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm। দণ্ডটির দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: 4.07 cm
ব্যাখ্যা: স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা জানি,
দণ্ডের দৈর্ঘ্য (L) = প্রধান স্কেল পাঠ (M) + ভার্নিয়ার সমপাতন (V) x ভার্নিয়ার ধ্রুবক (VC)
এখানে,
প্রধান স্কেল পাঠ, M = 4 cm
ভার্নিয়ার সমপাতন, V = 7
ভার্নিয়ার ধ্রুবক, VC = 0.1 mm = 0.01 cm
বা, L = 4 cm + 7 x 0.01 cm
= 4 cm + 0.07 cm
= 4.07 cm