B = {x ∈ N : 6 < 2x < 17} হলে, P(B) এর উপাদান সংখ্যা নিচের কোনটি?
সঠিক উত্তর: 2⁵
ব্যাখ্যা: প্রদত্ত সেট, B = {x ∈ N : 6 < 2x < 17}
N = স্বাভাবিক সংখ্যার সেট = {1, 2, 3, ........}
এখন, 6 < 2x < 17
বা, 6/2 < 2x/2 < 17/2 [সবাইকে 2 দ্বারা ভাগ করে]
বা, 3 < x < 8.5
.: x ∈ N এবং 3 < x < 8.5
.: সেট B = {4, 5, 6, 7, 8}
আবার, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, তার শক্তি সেটের উপাদান সংখ্যা = 2ⁿ। B সেটের উপাদান সংখ্যা = 5
সুতরাং, P(B) এর উপাদান সংখ্যা = 2⁵
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)