একটি ফুটবলকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হলো তা 10 ms⁻¹ বেগে ভূমিকে আঘাত করে আবার 8 ms⁻¹ বেগে ওপরের দিকে ওঠে। ভরবেগের পরিবর্তন কত? ফুটবলের ওজন 1 kg।
সঠিক উত্তর: 18 kgms⁻¹
ব্যাখ্যা: এখানে,
ফুটবলের আদি ভরবেগ, mu = 1 kg × 10 ms⁻¹ = 10 kg ms⁻¹
ফুটবলের শেষ ভরবেগ, mv = 1 kg × (-8 ms⁻¹) = -8 kg ms⁻¹ [বেগের দিক বিপরীত বলে ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়েছে]
ভরবেগের পরিবর্তন = শেষ ভরবেগ - আদি ভরবেগ
= -8 kg ms⁻¹ - 10 kg ms⁻¹
= -18 kg ms⁻¹
অর্থাৎ, ভরবেগের পরিবর্তনের মান 18 kgms⁻¹