নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের MCQ

Class 9-10 'বল' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. 20 ms⁻¹ বেগে একটি 50 g ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত?
সঠিক উত্তর: 2 kgms⁻¹
ব্যাখ্যা: ধরি, বলটির নিক্ষেপের সময় ভরবেগ, p = mv। দেয়ালে আঘাত করে ঠিক উল্টো দিকে ফিরে আসার সময় ভরবেগ হবে p' = -mv।
ভরবেগের পরিবর্তন, p - p' = mv - (-mv) = 2mv
এখানে,
টেনিস বলের বেগ, v = 20 ms⁻¹
ভর, m = 50 g = 50 × 10⁻³ kg
অতএব, ভরবেগের পরিবর্তন = 2 × 50 × 10⁻³ × 20 kgms⁻¹ = 2 kgms⁻¹
2. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের—
সঠিক উত্তর: সমানুপাতিক
ব্যাখ্যা: নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
3. একটি বস্তুর ওপর 100 N বল কত সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 kgms⁻¹ হবে?
সঠিক উত্তর: 0.1 সেকেন্ড
ব্যাখ্যা: আমরা জানি, F = Δp / Δt
বা, Δt = Δp / F
এখানে,
প্রযুক্ত বল, F = 100 N
ভরবেগের পরিবর্তন, Δp = 10 kg ms⁻¹
সময় ব্যবধান, Δt = ?
অতএব, Δt = 10 / 100 s = 0.1 s
4. পিচ্ছিল রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়?
সঠিক উত্তর: পিছলানো ঘর্ষণ
ব্যাখ্যা: একটি তলের ওপর অন্য একটি বস্তু যখন পিছলিয়ে যেতে চেষ্টা করে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে।
5. সমান আয়তনের নিচের কোনটির জড়তা বেশি?
সঠিক উত্তর: সোনা
ব্যাখ্যা: যেহেতু সোনার ঘনত্ব সবচেয়ে বেশি, তাই সমান আয়তনের ক্ষেত্রে সোনার ভরও সবচেয়ে বেশি হবে। আর ভরই যেহেতু জড়তার পরিমাপ, তাই সোনার জড়তা সবচেয়ে বেশি।
6. একটি বন্দুক থেকে 400 ms⁻¹ বেগে 10g ভরের একটি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 1.5 kg হলে পশ্চাৎ বেগ কত?
সঠিক উত্তর: 2.67 ms⁻¹
ব্যাখ্যা: ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে,
m₁u₁ + m₂u₂ = m₁v₁ + m₂v₂
এখানে বন্দুক ও গুলি শুরুতে স্থির ছিল, তাই u₁ = 0, u₂ = 0
বা, 0 = m₁v₁ + m₂v₂
বা, v₂ = -(m₁v₁) / m₂
এখানে,
গুলির ভর, m₁ = 10 g = 0.01 kg
গুলির বেগ, v₁ = 400 ms⁻¹
বন্দুকের ভর, m₂ = 1.5 kg
বন্দুকের পশ্চাৎ বেগ, v₂ = ?
v₂ = -(0.01 × 400) / 1.5 = -2.67 ms⁻¹
ঋণাত্মক চিহ্নটি গুলির বেগের বিপরীত দিক অর্থাৎ পশ্চাৎ দিক বুঝায়। অতএব পশ্চাৎ বেগ 2.67 ms⁻¹।
7. সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি?
সঠিক উত্তর: আবর্ত ঘর্ষণ
ব্যাখ্যা: একটি তলের ওপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে বলে আবর্ত ঘর্ষণ।
সবগুলো ঘর্ষণ বলের মধ্যে এটি সবচেয়ে দুর্বল বা ছোট, তাই আমরা সব সময়ই সকল রকম যানবাহনের চাকা লাগিয়ে নিই।
চাকা লাগানো স্যুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়, যদি এর চাকা না থাকত তাহলে মেঝের ওপর টেনে নিতে আমাদের অনেক বেগ পেতে হতো।
8. কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে β রশ্মি বা ইলেকট্রন বের হয়?
সঠিক উত্তর: দুর্বল নিউক্লীয় বল
ব্যাখ্যা: দুর্বল নিউক্লীয় বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা (β) রশ্মি বা ইলেকট্রন বের হয়। এটি অত্যন্ত স্বল্প পাল্লার (10⁻¹⁸ m) বল।
9. কোনো বস্তু সাম্যাবস্থায় থাকার শর্ত হলো— i. বলের লব্ধি শূন্য হওয়া ii. বস্তুর কোনো ত্বরণ না হওয়া iii. বস্তুর মন্দন হওয়া নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: সাম্যাবস্থা: দুই বা ততোধিক বল একটি বস্তুর ওপর প্রয়োগ করার পর ফলাফল বা সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। যে বলগুলো ক্রিয়া করার ফলে বস্তুটি এই সাম্যাবস্থা অর্জন করে তাকে সাম্য বল বলে।
লব্ধি বল শূন্য হলে বস্তুর কোনো ত্বরণ বা মন্দন থাকে না।
10. স্থির সরল দোলকের বল—
সঠিক উত্তর: সাম্য বল
ব্যাখ্যা: স্থির সরল দোলকের ক্ষেত্রে বলের ওপর পৃথিবীর আকর্ষণ বল তথা ওজন W খাড়া নিচের দিকে ক্রিয়া করে।
আবার সুতার টান T খাড়া উপরের দিকে ক্রিয়া করে।
এখানে বল দুটি সমান ও বিপরীতমুখী হওয়ায় একে অপরের ক্রিয়াকে নিষ্ক্রিয় করে দিয়ে সাম্যাবস্থার সৃষ্টি করে।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store