ব্যাখ্যা: বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ভর, গতি বা বেগের মধ্যে সম্পর্ক সূচক তিনটি সূত্র প্রতিপাদন করেন।
১ম সূত্র: বাহির হতে কোনো বল বস্তুর উপর প্রযুক্ত না হলে অর্থাৎ বস্তুর উপর বলের শক্তি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে। একে জড়তা ও বলের সংজ্ঞা নির্দেশক সূত্র বলা হয়।
২য় সূত্র: কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। একে বলের পরিমাপ ও প্রকৃতি নির্দেশক সূত্র বলা হয়।
৩য় সূত্র: প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।