1s² 2s² 2p¹ ইলেকট্রন বিন্যাসবিশিষ্ট মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
সঠিক উত্তর: গ্রুপ-১৩
ব্যাখ্যা: প্রদত্ত ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p¹।
(i) সর্বোচ্চ প্রধান শক্তিস্তর 2, তাই মৌলটি ২য় পর্যায়ে অবস্থিত।
(ii) সর্ববহিস্থ কক্ষে s ও p অরবিটালে মোট ইলেকট্রন = 2+1 = 3।
অতএব, গ্রুপ নম্বর = 10 + 3 = 13।
সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।