নবম-দশম শ্রেণির রসায়ন বিষয়ের 'পর্যায় সারণি' অধ্যায়ের MCQ

Class 9-10 'পর্যায় সারণি' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. একই পর্যায়ে বাম থেকে ডানে যতই যাওয়া যায় নিচের কোনটি ঘটে?
সঠিক উত্তর: সক্রিয়তা বাড়ে এবং পরে কমতে থাকে
ব্যাখ্যা: একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব মৌল থেকে অধাতব মৌলে রূপান্তর ঘটে। ফলে মৌলগুলোর সক্রিয়তা প্রথমে বৃদ্ধি পায় এবং পরে অধাতব অঞ্চলে গিয়ে কমতে থাকে।
2. কোনটি মৃৎক্ষার ধাতু?
সঠিক উত্তর: Ra
ব্যাখ্যা: Ra (রেডিয়াম) গ্রুপ-2 এর মৌল এবং এটি মৃৎক্ষার ধাতুর অন্তর্ভুক্ত। Fr ও K ক্ষার ধাতু এবং Og নিষ্ক্রিয় গ্যাস।
3. অ্যাকটিনাইড সারির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত?
সঠিক উত্তর: ৭ম
ব্যাখ্যা: অ্যাকটিনাইড সারির মৌলগুলো ৭ম পর্যায়ের অন্তর্গত এবং মূল পর্যায় সারণির নিচে আলাদা করে দেখানো হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
4. কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: Fe
ব্যাখ্যা: Fe একটি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলসমূহ সাধারণত রঙিন যৌগ গঠন করে।
5. মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে পর্যায় সারণির প্রবর্তন করেছিলেন?
সঠিক উত্তর: ৬৭টি
ব্যাখ্যা: মেন্ডেলিফ ৬৭টি মৌল নিয়ে পর্যায় সারণি প্রবর্তন করেন।
এর মধ্যে ৬৩টি মৌল আবিষ্কৃত ছিল এবং ৪টি অনাবিষ্কৃত ছিল।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
6. নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূলভিত্তি কী?
সঠিক উত্তর: পারমাণবিক ভর
ব্যাখ্যা: জন নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন পারমাণবিক ভরের ভিত্তিতে।
তৎকালীন সময়ে মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয়েছিল।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
7. পর্যায় সারণিতে ফসফরাস (P)-এর অবস্থান কোন গ্রুপে?
সঠিক উত্তর: গ্রুপ-১৫
ব্যাখ্যা: ফসফরাস (P)-এর ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s² 3p³।
(i) সর্বোচ্চ প্রধান শক্তিস্তর 3, তাই এটি ৩য় পর্যায়ের মৌল।
(ii) সর্ববহিস্থ কক্ষে s ও p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা = 2+3 = 5।
অতএব, গ্রুপ নম্বর = 10 + 5 = 15।
সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
8. নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক?
সঠিক উত্তর: F
ব্যাখ্যা: দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের পারমাণবিক আকার সবচেয়ে ছোট এবং নিউক্লিয়াসের আকর্ষণ শক্তিশালী হওয়ায় এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি।
9. নিচের কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি?
সঠিক উত্তর: Mg
ব্যাখ্যা: একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি হ্রাস পায়। Na ও Mg তৃতীয় পর্যায়ের মৌল এবং Mg ডানদিকে অবস্থিত। আবার Mg ও Ca একই গ্রুপের মৌল, যেখানে Mg উপরে অবস্থিত। তাই Mg এর আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি। সুতরাং আয়নিকরণ শক্তির ক্রম: Mg > Na > Ca > K। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
10. X মৌলটির ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵ 4s¹ হলে, মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
সঠিক উত্তর: গ্রুপ-6
ব্যাখ্যা: X মৌলটির ইলেকট্রন বিন্যাস: 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵ 4s¹। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে মৌলটির সর্বশেষ শক্তিস্তরে s অরবিটাল আছে এবং তার আগের শক্তিস্তরে d অরবিটাল আছে। এখানে d অরবিটালে ৫টি এবং s অরবিটালে ১টি ইলেকট্রন রয়েছে। সুতরাং গ্রুপ নম্বর = 5 + 1 = 6 (নিয়ম-৩)। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর গ্রুপ-6।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store