অবতল দর্পণে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে লক্ষ্যবস্তু রাখলে বিম্বটি কেমন হবে?
সঠিক উত্তর: অবাস্তব ও সোজা
ব্যাখ্যা: লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে অবতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি দর্পণের পিছনে গঠিত হয়।
এই প্রতিবিম্বের প্রকৃতি হয় অবাস্তব ও সোজা এবং আকৃতি হয় বিবর্ধিত।