Class 9-10 'আলোর প্রতিফলন' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. চিত্রে OC → ফোকাস দূরত্ব এবং OB → বক্রতার ব্যাসার্ধ হলে, কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে?
সঠিক উত্তর: C
ব্যাখ্যা: চিত্রে C বিন্দুটি হলো প্রধান ফোকাস।
অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে (C বিন্দুতে) থাকলে প্রতিবিম্ব অসীমে গঠিত হয় এবং এটি বাস্তব ও উল্টো অথবা অবাস্তব ও সোজা হতে পারে।
2. তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন আলো বের হয়?
সঠিক উত্তর: গামা-রে
ব্যাখ্যা: তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে গামা-রে বের হয়।
এটি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের একটি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ।
3. নিচের কোনটি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য?
সঠিক উত্তর: 400nm - 700nm
ব্যাখ্যা: দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 400nm থেকে 700nm এর ভেতর।
4. উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?
সঠিক উত্তর: গাড়িতে
ব্যাখ্যা: গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল আয়নায় যেহেতু সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করা যায় তাই বড় কোনো দৃশ্যকে ছোট জায়গায় দেখতে হলে উত্তল আয়না ব্যবহার করা হয়। গাড়ির দক্ষ ড্রাইভাররা গাড়ি চালানোর সময় সবসময় পেছনে কী হচ্ছে দেখার চেষ্টা করেন, সে জন্য গাড়ির ড্রাইভারের সামনে রিয়ার ভিউ মিরর থাকে। এই মিররগুলোতে উত্তল আয়না ব্যবহার করা হয় যেন ছোট একটি আয়না দিয়েই গাড়ির ড্রাইভাররা পেছনের বড় একটা জায়গা দেখতে পারেন।
5. একটি লাল গোলাপকে কোনো দর্পণের সামনে কত ডিগ্রী কোণে স্থাপন করলে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে?
সঠিক উত্তর: 75°
ব্যাখ্যা: ফ্রেনেলের সূত্রমতে, আপতন কোণ যত বেশি হবে, প্রতিফলনও হবে তত বেশি অর্থাৎ বিম্ব উজ্জ্বল দেখাবে। সুতরাং, লাল গোলাপকে দর্পণের সামনে যত বেশি কোণে স্থাপন করা হবে, তত বেশি উজ্জ্বল দেখাবে। অপশনগুলোর মধ্যে 75° সবচেয়ে বড় কোণ।
6. f = r / 2 সূত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়?
সঠিক উত্তর: সমতল দর্পণ
ব্যাখ্যা: সমতল দর্পণের ক্ষেত্রে f = r / 2 সূত্রটি প্রযোজ্য নয়।
যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ, f = r / 2 প্রযোজ্য।
যেহেতু উত্তল দর্পণ ও অবতল দর্পণ হলো গোলীয় দর্পণের দুটো প্রকারভেদ, তাই এ সূত্রটি এদের ক্ষেত্রে প্রযোজ্য।
কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে f = r / 2 প্রযোজ্য নয়।
7. উত্তল দর্পণের জন্য কোনটি সত্য?
সঠিক উত্তর: m < 1
ব্যাখ্যা: উত্তল দর্পণে বিম্বের দৈর্ঘ্য সব সময় লক্ষ্যবস্তু থেকে ছোট হবে। অর্থাৎ m < 1।
8. সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
সঠিক উত্তর: অবাস্তব ও সোজা
ব্যাখ্যা: সমতল দর্পণে সর্বদা অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়।
9. বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গদৈর্ঘ্যের কোন অংশটা আমরা দেখতে পাই?
সঠিক উত্তর: 400 - 700 nm
ব্যাখ্যা: বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গদৈর্ঘ্যের 400 - 700 nm অংশটা আমরা দেখতে পাই।
10. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: দর্পণ হতে বস্তু সমদূরত্বে অবস্থান
ব্যাখ্যা: সমতল দর্পণে প্রতিবিম্ব দর্পণ থেকে সমদূরত্বে গঠিত হয়। অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান থাকে।