নিউক্লীয় বিক্রিয়ায় ভর শক্তি সমীকরণ কোনটি? অথবা, পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ কোনটি?
সঠিক উত্তর: E = mc²
ব্যাখ্যা: ভর-শক্তি সমীকরণ: নিউক্লীয় বিক্রিয়ায় ভর-শক্তি সমীকরণটি হলো, E = mc²।
নিউক্লীয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর, শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লীয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি E পরিমাণ শক্তি পাওয়া যায়, তাহলে E = mc²। এখানে, m হচ্ছে ভর এবং c হচ্ছে আলোর বেগ যা 3×10⁸ ms⁻¹ এর সমান।