নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ের 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের MCQ

Class 9-10 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক?
সঠিক উত্তর: গতিশক্তি বৃদ্ধি পায়
ব্যাখ্যা: মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিভবশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।
যখন কোনো বস্তুকে উপরে তোলা হয় তখন সেটি বিভব শক্তি অর্জন করে। আবার এক টুকরো পাথর ওপর থেকে ছেড়ে দিলে সেটা নিচে নামার সময় তার গতি বাড়তে থাকে তাই সেটার মাঝে গতিশক্তির জন্ম হয়। অর্থাৎ নিচে নামার সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পায়।
2. নিচের কোন যন্ত্রে আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়?
সঠিক উত্তর: মাইক্রোওয়েভ ওভেন
ব্যাখ্যা: আলোক হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এবং এই তরঙ্গের একটা নির্দিষ্ট মানের তরঙ্গদৈর্ঘ্য আমরা চোখে দেখতে পাই, সেটাকে আমরা আলো বলি। এর চেয়ে বেশি এবং কম তরঙ্গদৈর্ঘ্যও প্রকৃতিতে রয়েছে এবং আমরা নানাভাবে তৈরিও করছি। যেমন মাইক্রোওয়েভ ওভেনে আমরা এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে তাপশক্তিতে রূপান্তর করি।
3. একটি স্প্রিং কেটে সমান দুই টুকরা করলে উহার স্প্রিং ধ্রুবকের কী রূপ পরিবর্তন হবে?
সঠিক উত্তর: বাড়বে
ব্যাখ্যা: স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হবে অর্থাৎ বাড়বে।
আমরা জানি, স্প্রিং এর ক্ষেত্রে বল F, স্প্রিং ধ্রুবক k এবং স্প্রিং এর প্রসারণ x হলে, F = kx বা k = F/x।
এখন স্প্রিংটিকে কেটে অর্ধেক করে একই বল F প্রয়োগে প্রসারণ x' হলে, x' = x/2।
নতুন স্প্রিং ধ্রুবক, k' = F / x' = F / (x/2) = 2(F/x) = 2k
সুতরাং, স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হবে অর্থাৎ বাড়বে।
4. 50 kg ভরের কোনো ব্যক্তি 25 সে.মি. 20টি সিঁড়ি উঠতে কত কাজ করবেন?
সঠিক উত্তর: 2450 J
ব্যাখ্যা: এখানে,
ভর, m = 50 kg
উচ্চতা, h = (20 × 25) cm = 500 cm = 5 m
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
আমরা জানি, কৃতকাজ = সঞ্চিত বিভবশক্তি
বা, W = mgh
= 50 × 9.8 × 5
= 2450 J
5. কোন সূত্রের সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব?
সঠিক উত্তর: E = mc²
ব্যাখ্যা: আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ E = mc² এর সাহায্যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। এখানে m হচ্ছে বস্তুর ভর এবং c হচ্ছে আলোর বেগ।
6. ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর?
সঠিক উত্তর: 704 মিলিয়ন
ব্যাখ্যা: নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয় তার একটি হচ্ছে ইউরেনিয়াম 235। এর অর্ধায়ু 703800000 বছর বা প্রায় 704 মিলিয়ন বছর।
7. কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16 গুণ হবে?
সঠিক উত্তর: ভর অপরিবর্তিত, বেগ চারগুণ
ব্যাখ্যা: প্রথম ক্ষেত্রে গতিশক্তি, T₁ = 1/2 mv²
ভর অপরিবর্তিত ও বেগ চারগুণ হলে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি,
T₂ = 1/2 m(4v)² [এখানে m₂ = m, v₂ = 4v]
= 1/2 m.16v²
= 16.1/2 mv²
= 16 × T₁ [যেহেতু T₁ = 1/2 mv²]
সুতরাং, ভর অপরিবর্তিত ও বেগ চারগুণ হলে গতিশক্তি 16 গুণ হবে।
8. একটি বস্তুর বেগ কত হলে, তাদের ভরবেগ ও গতিশক্তির মান সমান হবে?
সঠিক উত্তর: 2 ms⁻¹
ব্যাখ্যা: ধরি, বস্তুর বেগ = v ms⁻¹ এবং ভর = m kg
তাহলে, ভরবেগ = mv
এবং গতিশক্তি = 1/2 mv²
প্রশ্নমতে, mv = 1/2 mv²
বা, 1 = v/2
বা, v = 2 ms⁻¹
সুতরাং, বস্তুর বেগ 2 ms⁻¹ হলে ভরবেগ ও গতিশক্তির সাংখ্যিক মান সমান হবে।
9. গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কত হবে?
সঠিক উত্তর: 3 গুণ
ব্যাখ্যা: আমরা জানি, গতিশক্তি T ∝ v²
প্রশ্নমতে, T₂ = 9T₁
বা, 1/2 mv₂² = 9 × 1/2 mv₁²
বা, v₂² = 9v₁²
বা, v₂ = 3v₁
সুতরাং, বেগ 3 গুণ হবে।
10. হাতপাখা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে—
সঠিক উত্তর: রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়
ব্যাখ্যা: হাতপাখা দিয়ে বাতাস করলে খাদ্য থেকে উৎপন্ন শরীরের রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে হাত নাড়ানোর মাধ্যমে সেই সঞ্চিত রাসায়নিক শক্তি গতি বা যান্ত্রিক কাজে ব্যয় হয়।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store