ড্রাই সেলে নিচের কোনটি জারক (oxidizing agent) হিসেবে কাজ করে?
সঠিক উত্তর: MnO₂
ব্যাখ্যা: ড্রাই সেলে MnO₂ জারক হিসেবে কাজ করে। ড্রাই সেলে অ্যানোডে Zn → Zn²⁺ + 2e⁻ বিক্রিয়ায় জিংক ইলেকট্রন ত্যাগ করে এবং ক্যাথোডে MnO₂ অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন গ্রহণ করে। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। সুতরাং MnO₂ হলো জারক এবং এটি নিজে বিজারিত হয়।