SSC রসায়ন রসায়ন ও শক্তি MCQ

নবম-দশম শ্রেণির 'রসায়ন ও শক্তি' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. আতশবাজির ক্ষেত্রে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
সঠিক উত্তর: আলো, শব্দ এবং যান্ত্রিক শক্তি
ব্যাখ্যা: আতশবাজির ক্ষেত্রে রাসায়নিক শক্তি আলো, শব্দ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আতশবাজির মাঝে যে রাসায়নিক পদার্থগুলো থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে আর রাসায়নিক শক্তি থেকে আলো ও শব্দ শক্তি পাওয়া যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
2. নিউক্লিয়ার বিক্রিয়ার সময় নিউক্লিয়াসকে আঘাত করা হয় সাধারণত কোনটি দ্বারা?
সঠিক উত্তর: নিউট্রন
ব্যাখ্যা: নিউক্লিয়ার বিক্রিয়ার সময় নিউক্লিয়াসকে আঘাত করা হয় সাধারণত নিউট্রন দ্বারা। এক্ষেত্রে নিউট্রনটি স্বল্প গতি সম্পন্ন হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
3. নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: HCl
ব্যাখ্যা: HCl অণুর আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। একই পরমাণু দিয়ে গঠিত সমযোজী অণুর তুলনায় দুটি ভিন্ন পরমাণু দিয়ে গঠিত অণুর আন্তঃআণবিক শক্তি বেশি হয়। H₂, O₂ ও N₂ একই পরমাণু দিয়ে গঠিত, কিন্তু HCl ভিন্ন পরমাণু দিয়ে গঠিত।
4. ড্রাইসেলে কোনটি জারক হিসাবে কাজ করে?
সঠিক উত্তর: MnO₂
ব্যাখ্যা: MnO₂ ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে অন্য পদার্থকে জারিত করে। তাই এটি জারক হিসাবে কাজ করে।
5. চুন (CaO) ও পানির মধ্যে সংঘটিত বিক্রিয়ায় কত পরিমাণ তাপ উৎপন্ন হয়?
সঠিক উত্তর: 63.95 kJ/mol
ব্যাখ্যা: চুন হলো ক্যালসিয়াম অক্সাইড (CaO)। CaO ও H₂O বিক্রিয়া করে Ca(OH)₂ উৎপন্ন হয় এবং 63.95 kJ/mol তাপ উৎপন্ন হয়। CaO(s)+H₂O(l)>Ca(OH)₂(aq); ΔH = −63.95 kJ/mol
6. ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হওয়াকে কী বলে?
সঠিক উত্তর: নিউক্লিয়ার ফিউশন
ব্যাখ্যা: নিউক্লিয়ার ফিউশন: নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হওয়ার বিক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর।
7. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিচের কোন শর্করা উৎপন্ন হয়?
সঠিক উত্তর: C₆H₁₂O₆
ব্যাখ্যা: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ (C₆H₁₂O₆) উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড ও পানি সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো: 6CO₂ + 12H₂O ⇒ C₆H₁₂O₆ + 6O₂ + 6H₂O
8. নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: বন্ধন গঠনের জন্য শক্তি নির্গত হয়
ব্যাখ্যা: রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয় এবং উৎপন্ন পদার্থে নতুন বন্ধন গঠনের সময় শক্তি নির্গত হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
9. ড্রাইসেলের অ্যানোড কোনটি?
সঠিক উত্তর: Zn
ব্যাখ্যা: ড্রাইসেলের অ্যানোড Zn। অ্যানোডে Zn দুটি ইলেকট্রন ত্যাগ করে Zn²⁺ আয়নে পরিণত হয়।
10. নিচের কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন?
সঠিক উত্তর: O₂
ব্যাখ্যা: O₂ অণুতে O=O বন্ধন বিদ্যমান যার বন্ধন শক্তি 498 kJ/mol, যা অন্যান্যগুলোর তুলনায় বেশি। তাই O₂ অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store