6x - y = 1 ও 3x + 2y = 13 সমীকরণদ্বয়ের সমাধান নিচের কোনটি?
সঠিক উত্তর: (1, 5)
ব্যাখ্যা: 6x - y = 1 ...... (i)
3x + 2y = 13 ...... (ii)
(i) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (ii) নং এর সাথে যোগ করে পাই
12x - 2y = 2
3x + 2y = 13
--------------
15x = 15
∴ x = 1
x এর মান (1) নং এ বসিয়ে পাই,
6.1 - y = 1
বা, -y = 1 - 6
বা, -y = -5
∴ y = 5
∴ নির্ণেয় সমাধান : (x, y) = (1, 5)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।