(x - 4)² = x² - 8x + 16 একটি— i. একটি অভেদ ii. একটি সমীকরণ iii. x এর সকল মানের জন্য সিদ্ধ হয় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: অভেদ: কোনো সমীকরণের সমান চিহ্নের দুইপক্ষে সমান ঘাতবিশিষ্ট দুইটি বহুপদী থাকলে এবং চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক মানের জন্য সমীকরণটি সিদ্ধ হলে তাকে অভেদ বলে।
(x - 4)² = x² - 8x + 16 এর সমান চিহ্নের দুইপক্ষে 2 ঘাতবিশিষ্ট দুইটি বহুপদী রয়েছে এবং চলকের যেকোনো বাস্তব মানের জন্য এটি সিদ্ধ হয়।
অর্থাৎ, এটি একটি অভেদ। সুতরাং, (i) নং সঠিক।
সকল বীজগাণিতিক অভেদই সমীকরণ। সুতরাং, (ii) নং সঠিক।
এটি x এর সকল মানের জন্য সিদ্ধ হয়। সুতরাং, (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।