নিচের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
ক. ৩ সে.মি., ৪ সে.মি. এবং ৭ সে.মি.
খ. ৫ সে.মি., ৭ সে.মি. এবং ১৪ সে.মি.
গ. ৫ সে.মি., ৬ সে.মি. এবং ৭ সে.মি.
ঘ. ২ সে.মি., ৪ সে.মি. এবং ৮ সে.মি.
সঠিক উত্তর: ৫ সে.মি., ৬ সে.মি. এবং ৭ সে.মি.
ব্যাখ্যা: ত্রিভুজের যেকোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হলে কেবলমাত্র ত্রিভুজ অঙ্কন সম্ভব।
ক) নং এ ৩ + ৪ = ৭ যা তৃতীয় বাহুর সমান। অঙ্কন সম্ভব নয়।
খ) নং এ ৭ + ৫ = ১২ < ১৪। অঙ্কন সম্ভব নয়।
গ) নং এ ৫ + ৬ = ১১ > ৭। অঙ্কন সম্ভব।
ঘ) নং এ ২ + ৪ = ৬ < ৮। অঙ্কন সম্ভব নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
এসএসসি গণিত প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'রেখা,কোণ ও ত্রিভুজ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।