নবম-দশম শ্রেণির গণিত বিষয়ের 'রেখা,কোণ ও ত্রিভুজ' অধ্যায়ের MCQ
Class 9-10 'রেখা,কোণ ও ত্রিভুজ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. 180° - x° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
সঠিক উত্তর: x°
ব্যাখ্যা: যেহেতু সম্পূরক কোণের ক্ষেত্রে, 2টি কোণের পরিমাপের যোগফল 180°।
ধরি, 180° - x° এর সম্পূরক কোণ = A
180° - x° + A = 180°
বা, A = 180° - 180° + x°
বা, A = x°
অতএব, 180° - x° এর সম্পূরক কোণ x°।
2. শুধু দৈর্ঘ্য ও প্রস্থ বিদ্যমান নিচের কোনটির?
সঠিক উত্তর: তল
3. সরলরেখা একটি সেট হলে তার উপাদান কোনটি?
সঠিক উত্তর: বিন্দু
ব্যাখ্যা: ইউক্লিডের স্বীকার্য: জগত সকল বিন্দুর সেট এবং সমতল ও সরলরেখা এই সেটের উপসেট। এই স্বীকার্য থেকে আমরা লক্ষ্য করি যে, প্রত্যেক সমতল ও প্রত্যেক সরলরেখা এক একটি সেট, যার উপাদান হচ্ছে বিন্দু।
4. গোলকের মাত্রা কয়টি?
সঠিক উত্তর: ৩টি
ব্যাখ্যা: ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি মাত্রা থাকে। গোলকও একটি ঘনবস্তু। তাই গোলকেরও তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার ভিন্নতা স্পষ্টভাবে বোঝা না গেলেও একে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়।
5. ত্রিভুজের ক্ষেত্রে—
i. যেকোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
ii. যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল
iii. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: i. ত্রিভুজের যেকোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তাই (i) নং তথ্যটি সঠিক নয়।
ii. ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল (এবং দৈর্ঘ্যে তার অর্ধেক)। তাই (ii) নং তথ্যটি সঠিক।
iii. ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে বাকি দুটি সূক্ষ্মকোণের সমষ্টি হবে 180° - 90° = 90°। যেহেতু দুটি কোণের সমষ্টি 90°, তাই তারা পরস্পর পূরক কোণ। সুতরাং (iii) নং তথ্যটি সঠিক।
অতএব, সঠিক উত্তর (গ)।
6. প্রান্ত বিন্দু নেই কোনটির?
সঠিক উত্তর: রেখা
ব্যাখ্যা: ইউক্লিডের বর্ণনা অনুযায়ী, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই।
7. ত্রিভুজের কোণগুলোর মান যথাক্রমে 60°, 40° ও 70° হলে ত্রিভুজটি অবশ্যই-
সঠিক উত্তর: ত্রিভুজ গঠন সম্ভব নয়
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°।
এখানে, 60° + 40° + 70° = 170°।
সুতরাং, এই তিন কোণ দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
8. রেখার নির্দিষ্ট দৈর্ঘ্যকে কী বলে?
সঠিক উত্তর: রেখাংশ
ব্যাখ্যা: রেখাংশ: যার দুইটি প্রান্তবিন্দু বিদ্যমান, অর্থাৎ যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাই রেখাংশ। রেখাংশ যেকোনো রেখার একটি অংশ।
ব্যাখ্যা: ধরি, শীর্ষকোণের পরিমাপ = x
সুতরাং, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি = 2x
অতএব, x + 2x + 2x = 180° [∵ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°]
বা, 5x = 180°
∴ x = 36°
∴ শীর্ষকোণের পরিমাপ 36°।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
10. ∆ABC এর তিনটি বাহুর দৈর্ঘ্য a, b, c হলে কোনটি সঠিক?
সঠিক উত্তর: a + b > c অথবা b + c > a অথবা c + a > b
ব্যাখ্যা: ত্রিভুজের যেকোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
অর্থাৎ, a + b > c অথবা b + c > a অথবা c + a > b হতে হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।