একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 1 মি.মি. হলে ভার্নিয়ার ধ্রুবক কত?
সঠিক উত্তর: 0.05 মি.মি.
ব্যাখ্যা: আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবক VC = s/n
এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য s = 1 মি.মি. এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n = 20।
VC = 1/20 মি.মি. = 0.05 মি.মি.।