ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হলে 5 সে.মি. ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 25 বর্গ সে.মি. হবে?
সঠিক উত্তর: 10 সে.মি.
ব্যাখ্যা: ত্রিভুজের যেকোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই ত্রিভুজের উচ্চতা।
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
বা, 25 = 1/2 × 5 × উচ্চতা
বা, উচ্চতা = (25 × 2) / 5 সে.মি.
উচ্চতা = 10 সে.মি.
অতএব, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = 10 সে.মি.
সঠিক উত্তর (খ)।