Class 9-10 'জ্যামিতি, জ্যামিতিক অঙ্কন' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. 3 সে.মি., 1 সে.মি. ও 6 সে.মি. রেখা তিনটি দ্বারা অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
ব্যাখ্যা: ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়।
এখানে, 3 + 1 = 4 যা 6 এর চেয়ে বড় নয়।
সুতরাং, ত্রিভুজটি অঙ্কন সম্ভব নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
2. সমবাহু ত্রিভুজে যে কোনো বাহুর বহিঃস্থ কোণ কত?
সঠিক উত্তর: 120°
ব্যাখ্যা: সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ 60°।
বহিঃস্থ কোণ = 180° - অন্তঃস্থ কোণ = 180° - 60° = 120°।
সঠিক উত্তর (ঘ)।
3. ∠M = 50° হলে, ∠M এর পূরক কোণের দ্বিগুণ কত?
সঠিক উত্তর: 80°
ব্যাখ্যা: দেওয়া আছে, ∠M = 50°
আমরা জানি, পূরক কোণের সমষ্টি = 90°
∠M এর পূরক কোণ = 90° - 50° = 40°
∠M এর পূরক কোণের দ্বিগুণ = 40° × 2 = 80°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।