Sn²⁺ + Fe³⁺ → Sn⁴⁺ + Fe²⁺ বিক্রিয়াটিতে কোনটি বিজারণ ঘটেছে?
সঠিক উত্তর: Fe³⁺
ব্যাখ্যা: বিক্রিয়াটি লক্ষ্য করলে দেখা যায়, Fe³⁺ আয়ন ১টি ইলেকট্রন গ্রহণ করে Fe²⁺ এ পরিণত হয়েছে। ইলেকট্রন গ্রহণ মানেই বিজারণ। সুতরাং এখানে Fe³⁺ আয়নের বিজারণ ঘটেছে। অন্যদিকে Sn²⁺ আয়ন ২টি ইলেকট্রন ত্যাগ করে Sn⁴⁺ এ পরিণত হওয়ায় এর জারণ ঘটেছে.