Class 9-10 'রাসায়নিক বিক্রিয়া' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. নিচের কোনটিতে জারণ-বিজারণ ঘটে?
সঠিক উত্তর: দহন বিক্রিয়া
ব্যাখ্যা: দহন বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করা হয়। যেমন: C + O₂ → CO₂ + তাপ। বিক্রিয়াটিতে বিক্রিয়ক মৌলসমূহের জারণ সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটেছে। জারণ-বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন আদান-প্রদান ঘটে এবং জারণ সংখ্যার হ্রাস-বৃদ্ধি হয়, তাই দহন বিক্রিয়া একটি জারণ-বিজারণ বিক্রিয়া।
2. সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়?
সঠিক উত্তর: 6 অণু
ব্যাখ্যা: সবাত শ্বসনের বিক্রিয়াটি হলো:
C₆H₁₂O₆ + 6O₂ → 6CO₂ + 6H₂O + Energy
বিক্রিয়া থেকে দেখা যায়, এক অণু গ্লুকোজ থেকে ৬ অণু CO₂ নির্গত হয়।
3. কোনটি বিজারক পদার্থ?
সঠিক উত্তর: Fe²⁺
ব্যাখ্যা: বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে। Fe²⁺ আয়ন ইলেকট্রন ত্যাগ করে Fe³⁺ আয়নে পরিণত হতে পারে, তাই এটি বিজারক পদার্থ।
4. যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে কী বলে?
সঠিক উত্তর: একমুখী বিক্রিয়া
ব্যাখ্যা: যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে।
5. ইথিলিন হতে পলিথিন তৈরিতে প্রভাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: O₂
ব্যাখ্যা: ইথিলিন হতে পলিথিন তৈরিতে ১২০০ atm চাপে এবং ২০০°C তাপমাত্রায় সামান্য অক্সিজেনের (O₂) উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পন্ন হয়।
6. লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান কত?
সঠিক উত্তর: -1
ব্যাখ্যা: লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড (LiAlH₄) একটি ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান সর্বদাই -1 হয়।
7. CuCl₂ + Cl₂ → 2CuCl₂ এটি কোন ধরনের বিক্রিয়া?
সঠিক উত্তর: সংযোজন
ব্যাখ্যা: দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া।
8. Na₂SO₄ যৌগে সালফারের জারণ সংখ্যা কত?
সঠিক উত্তর: +6
ব্যাখ্যা: Na₂SO₄ যৌগে সালফারের জারণ সংখ্যা x হলে—
(1 x 2) + x + (-2) x 4 = 0
বা, 2 + x - 8 = 0
বা, x = +6
সুতরাং, সালফারের জারণ সংখ্যা +6।
9. ভিনেগারে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে?
সঠিক উত্তর: অ্যাসিটিক অ্যাসিড
ব্যাখ্যা: ভিনেগারে উপস্থিত থাকে ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত CH₃COOH। ইথানয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে। এটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, লেবুতে উপস্থিত থাকে সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে উপস্থিত থাকে টারটারিক অ্যাসিড। পেয়ারায় উপস্থিত থাকে অ্যাসকরবিক অ্যাসিড।
10. কোন শ্রেণির বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী?
সঠিক উত্তর: প্রশমন
ব্যাখ্যা: প্রশমন বিক্রিয়ায় - 57.34 kJ তাপ উৎপন্ন হয় বলে এ বিক্রিয়া সর্বদাই তাপোৎপাদী বিক্রিয়া।