- 3 - 6 - 9 - 12 - ... ... ... ধারাটির 1ম বারোটি পদের সমষ্টি কত?
সঠিক উত্তর: - 234
ব্যাখ্যা: প্রদত্ত ধারা, - 3 - 6 - 9 - 12 - ... ... ...
প্রথম পদ, a = - 3
সাধারণ অন্তর, d = - 6 - (- 3) = - 6 + 3 = - 3
এটি একটি সমান্তর ধারা।
আমরা জানি, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, Sn = n/2 {2a + (n - 1)d}
ধারাটির 1ম 12টি পদের সমষ্টি,
S₁₂ = 12/2 {2 x (- 3) + (12 - 1)(- 3)}
= 6 {- 6 + 11 x (- 3)}
= 6 (- 6 - 33)
= 6 x (- 39) = - 234
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।