একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য ৩ ও ৪ মিটার হলে এর অতিভুজ এর দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: ৫ মিটার
ব্যাখ্যা: সমকোণী ত্রিভুজে পীথাগোরাসের উপপাদ্য হতে পাই,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
= ৩² + ৪²
= ৯ + ১৬
= ২৫ = ৫²
অতএব, অতিভুজ = ৫ মিটার।