১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো। সংখ্যাটি ৩ এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: ১/২০
ব্যাখ্যা: ১ থেকে ২০ পর্যন্ত ২০টি সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা {২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯} এবং ৩ এর গুণিতক সংখ্যা {৩, ৬, ৯, ১২, ১৫, ১৮}
।
৩ এর গুণিতক এবং মৌলিক সংখ্যার সেট = {৩}
সম্ভাব্য নমুনা বিন্দু = ১টি
৩ এর গুণিতক এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা = ১/২০
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।