বিষয়: গণিত অধ্যায়: সূচক ও লগারিদম

729 এর লগ 4 হলে, ভিত্তি কত?

ক. 6√3
খ. 6
গ. 3√3
ঘ. 3

সঠিক উত্তর: 3√3

ব্যাখ্যা: ধরি, ভিত্তি a
প্রশ্নমতে, logₐ729 = 4
বা, a⁴ = 729 [যেহেতু, logₐM = x হলে, aˣ = M]
বা, a⁴ = 81 × 9
বা, a⁴ = 3⁴ × 3²
বা, a⁴ = 3⁴ × (√3)⁴
বা, a⁴ = (3√3)⁴
∴ a = 3√3
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সূচক ও লগারিদম' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store