পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে বলা হয়-
সঠিক উত্তর: কেন্দ্রীয় প্রবণতা
ব্যাখ্যা: কেন্দ্রীয় প্রবণতা: অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। এবং উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে, মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। বিন্যস্ত ও অবিন্যস্ত সংখ্যার মাঝামাঝি অবস্থানের এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।