কখন ax² + bx + c = 0 একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ হবে না? [a, b, c বাস্তব সংখ্যা]
সঠিক উত্তর: a = 0
ব্যাখ্যা: দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত: সমীকরণটি আদর্শ দ্বিঘাত সমীকরণ হবে যদি a, b ও c বাস্তব সংখ্যা এবং a এর মান অশুন্য (a ≠ 0) হয়। কারণ, x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হলে a এর মান অশুন্য হতে হবে।
a = 0 হলে, 0 . x² + bx + c = 0
বা, bx + c = 0
অর্থাৎ, সমীকরণটি আর দ্বিঘাত থাকে না।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।