সরলরেখার লেখ নির্দিষ্ট করতে সর্বনিম্ন কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক?
সঠিক উত্তর: দুইটি
ব্যাখ্যা: সরল সমীকরণের প্রত্যেকটির অসংখ্য সমাধান রয়েছে। প্রত্যেকটি সরল সমীকরণের লেখ একটি সরলরেখা। সরলরেখাটির প্রত্যেকটি বিন্দুর স্থানাঙ্ক সমীকরণটিকে সিদ্ধ করে। কোনো লেখ নির্দিষ্ট করতে সর্বনিম্ন দুইটি বিন্দু নেওয়া আবশ্যক। উল্লেখ্য, বক্ররেখার ক্ষেত্রে তিন বা ততোধিক বিন্দু আবশ্যক।