অস্পর্শ বল— i. দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল ii. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল iii. দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: অস্পর্শ বল: দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। যেমন: দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল এবং দুটি চুম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল চৌম্বক বল।
অন্যদিকে, সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল হলো স্পর্শ বল।