বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য 100cm। আপেক্ষিক ত্রুটি 10%। ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত?
সঠিক উত্তর: 21%
ব্যাখ্যা: বইটির পরিমাপ করা ক্ষেত্রফল = 100 x 100 = 10000 cm²।
দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি 10% হওয়ায় সর্বনিম্ন দৈর্ঘ্য 90 cm এবং সর্বোচ্চ দৈর্ঘ্য 110 cm হতে পারে।
সর্বনিম্ন ক্ষেত্রফল = 90 x 90 = 8100 cm²।
সর্বোচ্চ ক্ষেত্রফল = 110 x 110 = 12100 cm²।
চূড়ান্ত ত্রুটি = |12100 - 10000| = 2100 cm² (বৃহত্তর মানটি বিবেচনা করে)।
ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি = (2100 / 10000) = 0.21।
শতকরা হিসেবে আপেক্ষিক ত্রুটি = 0.21 x 100 = 21%।