5 kg ভরের একটি বস্তুকে 50 ms⁻¹ বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে?
সঠিক উত্তর: 6250 J
ব্যাখ্যা: সর্বোচ্চ উচ্চতায় বিভবশক্তি নির্ণয়:
উপরে নিক্ষেপ করা বস্তুর ক্ষেত্রে—
v² = u² - 2gh
বা, 0² = 50² - 2 × 9.8 × h
বা, h = 50² / (2 × 9.8) = 127.55 m
বিভবশক্তি, V = mgh = 5 × 9.8 × 127.55 = 6250 J
সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি নির্ণয়: সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির কোনো বেগ থাকবে না, তাই গতিশক্তি শূন্য হবে।
সুতরাং, মোট যান্ত্রিক শক্তি = বিভবশক্তি + গতিশক্তি = (6250 + 0) J = 6250 J