A = {a, b, c}, B = {a, b, c, p, q} হলে, i. (A \ B) একটি ফাঁকা সেট ii. (A \ B) এর উপাদান সংখ্যা শূন্য iii. P(A \ B) এর উপাদান সংখ্যা 1 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, A = {a, b, c}, B = {a, b, c, p, q}
* A \ B = {a, b, c} - {a, b, c, p, q} = ∅
∴ (A \ B) একটি ফাঁকা সেট।
∴ (i) নং সঠিক।
* ফাঁকা সেটের উপাদান সংখ্যা শূন্য।
∴ (ii) নং সঠিক।
* P(A \ B) = {∅}
∴ P(A \ B) এর উপাদান সংখ্যা 1টি।
∴ (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i, ii ও iii)।