(y + 5)(y - 5) = 0 সমীকরণটি হলো- i. এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ii. y + 5 = 0 হবে iii. y = 5 হবে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: (y + 5)(y - 5) = 0
বা, y² - 25 = 0 যা এক চলক বিশিষ্ট (y) দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ (i) সঠিক।
আবার, (y + 5)(y - 5) = 0 হতে পাই,
হয়, y + 5 = 0 অথবা, y - 5 = 0
বা, y = -5 বা, y = 5
অর্থাৎ y + 5 = 0 সঠিক এবং y = 5 ও সঠিক।
সুতরাং (i), (ii) ও (iii) সঠিক।