কোনো সমান্তর ধারায় ১ম পদ a, সাধারণ অন্তর d, পদসংখ্যা n হলে, i. n তম পদ = a + (n - 1)d ii. ধারাটির সমষ্টি = n/2 {2a + (n - 1)d} iii. a = d = 1 হলে Sn = n(n + 1) / 2 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: কোনো সমান্তর ধারায় ১ম পদ a, সাধারণ অন্তর d, পদসংখ্যা n হলে
• n তম পদ = a + (n - 1)d
• ধারাটির সমষ্টি = n/2 {2a + (n - 1)d}
• a = d = 1 হলে Sn = n/2 {2(1) + (n - 1)1}
= n/2 {2 + n - 1}
= n(n + 1) / 2
(প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি)