সমান উচ্চতাবিশিষ্ট একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ভূমি সমান হলে তাদের আয়তনের অনুপাত কোনটি?
সঠিক উত্তর: 3:1
ব্যাখ্যা: প্রশ্নমতে, সিলিন্ডারের উচ্চতা = সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h
যেহেতু সিলিন্ডার এবং কোণকের ভূমি সমান, তাই ভূমির ব্যাসার্ধও সমান হবে।
ধরি, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ = সমবৃত্তভূমিক কোণকের ভূমির ব্যাসার্ধ = r
সিলিন্ডারের আয়তন = πr²h ঘন একক
এবং কোণকের আয়তন = 1/3 πr²h ঘন একক
সুতরাং তাদের আয়তনের অনুপাত = πr²h : 1/3 πr²h
= 1 : 1/3
= 3 : 1
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (D)।