সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল সরল সমীকরণজোটের কয়টি সমাধান থাকে?
সঠিক উত্তর: 1টি
ব্যাখ্যা: দুই চলকবিশিষ্ট সরল সমীকরণজোটের সমাধান যোগ্যতা অনুযায়ী,
যদি সমীকরণজোট a₁x + b₁y = c₁ এবং a₂x + b₂y = c₂ হয় এবং a₁/a₂ ≠ b₁/b₂ হয়,
তবে সমীকরণজোটটি সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল এবং এর একটি মাত্র (অনন্য) সমাধান আছে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।