একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 1/6
ব্যাখ্যা: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হয় এমন নমুনা: {6} = 1টি
মোট নমুনা: {1, 2, 3, 4, 5, 6} = 6টি
ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা = 1/6