নিচের কোন বিক্রিয়াটির উৎপন্ন গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি?
সঠিক উত্তর: Zn + লঘু H₂SO₄
ব্যাখ্যা: বিক্রিয়াগুলো সম্পন্ন হলে যে গ্যাসগুলোর উৎপন্ন হয় সেগুলো হলো—
Cu + গাঢ় H₂SO₄ → SO₂(g)
Zn + লঘু H₂SO₄ → H₂(g)
CaCO₃ + 2HCl → CO₂(g)
SO₂, H₂ ও CO₂ গ্যাসগুলোর মধ্যে H₂ এর আণবিক ভর সবচেয়ে কম।
যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে।
সুতরাং, H₂ গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি।