ব্যাখ্যা: ব্যাপন ও নিঃসরণ হার গ্যাসের আণবিক ভরের উপর নির্ভরশীল।
যে গ্যাসের আণবিক ভর যত কম তার নিঃসরণের হার তত বেশি।
H₂O এর আণবিক ভর = 18
CO₂ এর আণবিক ভর = 44
NH₃ এর আণবিক ভর = 17
CH₄ এর আণবিক ভর = 16
CH₄ এর আণবিক ভর সবচেয়ে কম।
তাই CH₄ এর নিঃসরণের হার সবচেয়ে বেশি।
2. নিচের কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি?
সঠিক উত্তর: চুনাপাথর
ব্যাখ্যা: চুনাপাথর কঠিন পদার্থ হওয়ায় এর আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি।
3. তাপ প্রদানে কঠিন হতে সরাসরি বাষ্প হয় কোনটি?
সঠিক উত্তর: AlCl₃
ব্যাখ্যা: অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তাপ দিলে এটি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়।
4. কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়াকে কী বলে?
সঠিক উত্তর: ঊর্ধ্বপাতন
ব্যাখ্যা: যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তাপের প্রভাবে তরল অবস্থায় না গিয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয় এবং ঠান্ডা করলে আবার কঠিনে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়।
5. নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: H₂
ব্যাখ্যা: যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। He এর আণবিক ভর = 4, H₂ এর আণবিক ভর = 1 × 2 = 2, CO₂ এর আণবিক ভর = 12 + 16 × 2 = 44 এবং NH₃ এর আণবিক ভর = 14 + 1 × 3 = 17। সুতরাং H₂ গ্যাসের ভর কম তাই ব্যাপন হার বেশি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
6. গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়?
সঠিক উত্তর: সালফার
ব্যাখ্যা: গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়।
প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে।
যদি কোনো কঠিন পদার্থ নির্দিষ্ট গলনাঙ্ক ছাড়া অন্য তাপমাত্রায় গলে যায়, তবে পদার্থটি বিশুদ্ধ নয়।
7. কোন পদার্থটিতে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পন্ন হয়?
সঠিক উত্তর: FeCl₃
ব্যাখ্যা: ফেরিক ক্লোরাইড (FeCl₃) একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তাপ দিলে এটি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়।
8. নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি?
সঠিক উত্তর: Cl₂
ব্যাখ্যা: কোনো গ্যাসের ব্যাপন হার এবং সময় তার আণবিক ভরের উপর নির্ভরশীল। যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে এবং ব্যাপনে সময় তত বেশি লাগবে। Cl₂ এর আণবিক ভর = 35.5 × 2 = 71, SO₂ এর আণবিক ভর = 32 + 16 × 2 = 64, C₂H₂ এর আণবিক ভর = 12 × 2 + 1 × 6 = 30 এবং CO এর আণবিক ভর = 12 + 16 = 28। Cl₂ এর আণবিক ভর সবচেয়ে বেশি, তাই এর ব্যাপন সময় সবচেয়ে বেশি হবে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
9. কোনটি উর্ধ্বপাতিত মৌলিক পদার্থ?
সঠিক উত্তর: আয়োডিন
ব্যাখ্যা: আয়োডিন একটি মৌল এবং এটি ঊর্ধ্বপাতিত হয়।
10. কোনটি উর্ধ্বপাতিত পদার্থ নয়?
সঠিক উত্তর: CaCl₂
ব্যাখ্যা: CaCl₂ ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। অন্যগুলো তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়।